
অতিরিক্ত মদ্যপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত। একই কারণে রুয়েটের এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রবিবার সকালে রামেকে তাদের মৃত্যু হয়। মৃত শিক্ষার্থীরা হলেন, রাবির অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তুর্য রায় এবং আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান তুর্য। অসুস্থ রুয়েটের কম্পউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রকি রামেকের ১৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহতদের লাশ মর্গে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে মদ্যপানে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।
বাংলাটিভি/পিয়াস



