
গুনায় একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। রোববার আইনজীবী হুমায়ুন কবির পল্লব নিজেই এই রিট করেন বলে জাগো নিউজকে জানান।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব এই রিট দায়ের করেন। রিট আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানান রিটাকারী আইনজীবী।
রিট আবেদনে উল্লেখ করা হয়, উপজেলার পাঁচ নম্বর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে আমতলী উপজেলা প্রকৌশল বিভাগ স্কুল ভবনটি নির্মাণ করে। ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেতু এন্টারপ্রাইজ। ওই সময় ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
বাংলাটিভি/প্রিন্স



