আইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা চলবে: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মওদুদের আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা খারিজ করে দেন।

আদালতে আজ ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

উল্লেখ্য,এর আগে জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।

ওই মামলায় ২০১৮ সালের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর মামলাটি স্থগিত চেয়ে তিনি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button