
মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সচিবালয়ের ভবনগুলোও আগুনের ঝুঁকির বাইরে নয়। তবে এখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোন ঝুঁকি নেই। যদি অন্য কোন কারণে আগুন ধরে যায় তাহলে এক্সিট সিস্টেমর ব্যবস্থা নেই। সচিবালয়ে কোনো ঝুঁকিপূর্ণ ভবন আছে কি-না তা নির্ধারণে,শিগগিরই সচিবদের সমন্বয়ে সভা করা হবে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে, সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন,আমরা খুব তাড়াতাড়ি এ বিষয়ে বৈঠকে বসবো। সেখানে মন্ত্রণালয়গুলোর উর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে পিবিডব্লিওটিএ।
এসময় সচিব আরও বলেন, ভবনে পুরোনো যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে সেগুলো চেক করা হবে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ভবনগুলো পুনরায় প্রতিস্থাপন করা হবে বলেও জানান শফিউল আলম।
এদিকে তিনি বলেন,এ বিষয়ে মন্ত্রণালয়গুলোও তাদের নিজেদের উদ্যোগে ফায়ার এক্সিটের ব্যবস্থা নিচ্ছেন তারা।
সচিব বলেন, পিডব্লিউডি এর ভবনগুলোর একটি ভাল বৈশিষ্ট্য হচ্ছে, সবগুলো ভবনে সার্কিট ব্রেকার আছে। কোন কারণে শর্ট সার্কিট হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ হয়ে আগুন আর অগ্রসর হবে না।
আগুন লাগার অন্য কোনো ঝুঁকি আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আগুনের স্বাভাবিক ঝুঁকি আছে তবে যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের এই ভবনগুলোর ঝুঁকি বেশি।
কারণ এসব ভবনের বেইজ অনেক দুর্বল। সচিবালয়ের ভবনগুলো নির্মাণ করা হয়েছে আজ থেকে ৬০ থেকে ৭০ বছর আগে। এটা নিয়ে কিছুটা ঝুঁকি তো থাকেবে।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



