অন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ইস্যু, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সব সময়  বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যান এবং গতকাল  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে  ৫০ মিনিট বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।’

পররাষ্ট্রমন্ত্রী আর ও বলেন,আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। এই ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।

এসময় পরাষ্ট্রমন্ত্রী বলেন,যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button