
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আইন অমান্যকারীদের লাইন্সেস বাতিল,দুই বছরের জেল ও অর্থদন্ড অথবা উভয় দন্ড নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বুধবার সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স,অ্যাটকোর বৈঠকে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন , টেলিভিশন শিল্পকে রক্ষা করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে। তিনি বলেন, টেলিভিশন শিল্পের স্বার্থরক্ষা মানে দেশের স্বর্থরক্ষা।
তিনি আর ও বলেন, টেলিভিশন শিল্পকে রক্ষা করতে আইন না মানলে, তাদের লাইসেন্স বাতিল এবং দুই বছরের কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হবে।
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে ক্যাবল অপারেটররা ১৫দিন সময় চেয়েছে জানিয়ে অনিদিষ্টকালের জন্য কোন সময় আর দেয়া হবে না বলে জানান তথ্যমন্ত্রী।
অ্যাটকোর বৈঠকে সভাপতি অঞ্জন চৌধুরী,ডিজিটাইজেশন এর জন্য এক বছরের সময় বেঁধে দেয়ারর আহ্বান জানান। এরপর অ্যাটকো নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন,ক্লিনফিড দেখানোর জন্য যে আইন তা বর্তমান সরকার বাস্তবায়ন করেছে।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



