খেলাধুলা
রাতে মাঠে নামবে বার্সেলোনা ও জুভেন্টাস

রাতে বিগ ম্যাচে ম্যানেচস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আরেকম্যাচে আয়াক্স আতিথ্য দেবে জুভেন্তাসকে। দুটি ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
ওল্ড ট্র্যাফোর্ড বার্সেলোনার জন্য যেন বরাবরই অপয়া। চ্যাম্পিয়ন্স লিগে এ মাঠ থেকে কখনো হাসিমুখে ফিরতে পারেনি ব্লগ্রানারা। তবে এবার সে ধারা ভাঙতে চায় বার্সা। যেখানে ভরসার নাম লিওনেল মেসি।
২০০৮ এ শেষবার ওল্ড ট্র্যাফোর্ডে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবের বিপক্ষে তার রেকর্ডও ঈর্ষণীয়। ৩০ ম্যাচে ২২ গোল। জেরার্ড পিকের জন্যও ম্যাচটি বেশ রোমাঞ্চকর।
এদিকে আরেক ম্যাচে জুভেন্টাসকে আতিথেয়তা দেবে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই এই ম্যাচে জিতে সেমিফাইনালের পথে নিজেদের একধাপ এগিয়ে রাখতে চায় ইতালিয়ান ক্লাবটি।
বাংলাটিভি/রাজু



