খেলাধুলা

ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাইরে মোস্তাফিজ

ইনজুরিতে পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার বিকেলে শাইনপুকুরের অনুশীলনে আঘাত পেয়েছেন বাঁ পায়ের গোড়ালিতে।

বিশ্বকাপের দল ঘোষণার আর বেশি দিন বাকি নেই। ১৮ এপ্রিল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে। বাঁ পায়ের গোড়ালিতে তিনি অপ্রত্যাশিত এই চোট পেয়েছেন।

আর এতে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বাঁহাতি এই পেসার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, মোস্তাফিজের পায়ের এক্সরে করা হয়েছে। রিপোর্ট ভালো আছে। দুই সপ্তাহ বিশ্রামে থাকবে।

তিনি আরও জানান, অন্য সময় হলে আমরা আরও কম সময় নিতাম। কিন্তু সামনে যেহেতু বিশ্বকাপ তাই আমরা একটু বেশি সময় নিবো।

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button