অন্যান্যঅপরাধবাংলাদেশ

নুসরত হত্যায় জড়িতদের বিচার করব: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীতে আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরত হত্যা সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সোনাগাজীতে নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা আমরা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। কোনো আসামি কিংবা যারা ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত ছিল,তাদের কেউ আইনের হাত থেকে বাদ যাবে না। তাদের সবাইকে বিচারের মুখোমুখি করব।

তিনি বলেন,নুসরাত হত্যার ঘটনায় আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই নুসরাতের মৃত্যুতে ব্যথিত। এ ধরনের মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করে। তাকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে,পুড়িয়ে মারা হলো, এটা কারও জন্য কাম্য নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,আসলে সেখানে কী ঘটনা ঘটেছে, যার জন্য পিবিআই গুরুত্ব দিয়ে তদন্তভার গ্রহণ করেছে। আইনমন্ত্রীও বলেছেন এটা যাতে খুব তাড়াতাড়ি বিচারকার্য শেষ হয়,তার ব্যবস্থা তিনি করবেন। পিবিএও যত দ্রুত সম্ভব এটার চার্জশিট প্রদান করবে।

এসময় তিনি বলেন,অপরাধীদের মুক্তির দাবিতে কেউ কেউ আন্দোলন করছেন—এরা কারা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,দেখুন এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে,তারা হয়তো না জেনেই করছেন। কারণ এই অধ্যক্ষ বা যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের বিষয়ে আন্দোলনকারীরা যদি জানত তাহলে তারা এই আন্দোলন করত না।

মন্ত্রী বলেন, আমি যেটা বলতে চাই, পিবিএর ইনভেস্টিগেশনের পর জানা যাবে অধ্যাক্ষ দোষী কি না বা কতখানি তিনি দোষ করেছেন। এটা অবশ্যই আমরা বের করব। অবশ্যই অপরাধীকে শাস্তি পেতে হবে। এবং যারা অধ্যক্ষের মুক্তির দাবিতে আন্দোলন করছেন,তারা তখন তাদের ভুলের প্রমাণ পাবেন।

এ ঘটনায় সোনাগাজীর ওসি দোষী কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র্রমন্ত্রী বলেন, যে-ই অপরাধ করুক, সে ওসি হোক আর যেই হোক, কেউ যদি অপরাধ করে তাকে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button