
বিদেশী চ্যানেলে বাংলাদেশী বিজ্ঞাপন প্রচার বন্ধে ক্যাবল অপারেটরদের সহযোগীতা চাইলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন,আইন লঙ্ঘন করে বিদেশী চ্যানেলে বাংলাদেশী বিজ্ঞাপন প্রচার করলে ডাউনলিংক লাইসেন্স বাতিল করা হবে। দেশীয় চ্যানেল গুলোকে রক্ষায় তাই ক্যাবল অপারেটরদেরও সহযোগীতা চান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী আরও বলেন,সম্প্রচার শুরুর ক্রম অনুযায়ী চ্যানেল গুলোকে আগে প্রচার করতে হবে। এদিকে ক্যাবল নেটওয়ার্ককে আধুনিক করতে অপারেটরদের সময় বেধে দেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



