
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌছেছে। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ এসে পৌঁছায়।
এ সময় বিমান বন্দরে আসা নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
রাত তিনটার পরে স্বজনরা নিজ গ্রামের উদ্দেশে মরদেহবাহী এ্যাম্বুলেন্স নিয়ে রওনা হন। নিহত পাঁচজনের বাড়ি চাঁদপুর,কুমিল্লা ও নোয়াখালিতে।
গত রোববার মালয়েশিয়ার সেপাং এলাকায় বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ কমপক্ষে ১১ জন নিহত হন।
নিহত বাংলাদেশিরা হলেন রাজিব মুন্সি, মোহাম্মদ সোহেল, মহিন, আল আমিন ও গোলাম মোস্তফা।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



