খেলাধুলা

রাতে মুখোমুখি বার্সা-হুয়েস্কার

লা লিগায় আজ আলাদা ম্যাচে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। রাত সোয়া আটটায়, অ্যাওয়ে ম্যাচে হুয়েস্কার চ্যালেঞ্জ নেবে বার্সা। আরেক ম্যাচে, রাত সাড়ে দশটায় আতলেতিকো মাদ্রিদ লড়বে সেল্টা ভিগোর বিপক্ষে।

ওল্ড ট্রাফোর্ডে জয়ের আত্মবিশ্বাস এখনও তাজা। চোটের কারণে হুয়েস্কার বিপক্ষে থাকছেন না মেসি। টেবিলের একেবারে তলানির দলের বিপক্ষে নির্ভার থাকছেন ভালভার্দে। জয় দিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চান কুতিনিয়ো-পিকেরা।

আরেক ম্যাচে সেল্তাভিগো চ্যালেঞ্জ নেবে আতলেতির। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সিমিওনের দল। আট ম্যাচের নিষেধাজ্ঞার কারণে একাদশে থাকছেননা ডিয়াগো কস্তা।

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button