
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে,২১ এপ্রিল দেশব্যাপী পবিত্র শবে বরাত পালিত হবে। তবে এই তারিখ নিয়ে বিভ্রান্তির কারণে ১৭ এপ্রিল আবারও বৈঠকে বসবে ১১সদস্যের নতুন কমিটি।
শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির তিন ঘণ্টার বৈঠকেও কোন সিদ্ধান্ত না আসায়,১৭ এপ্রিল তারিখ নির্ধারণ করে আবারো নতুন করে বৈঠকে বসার ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন।
জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়,বিভ্রান্তির কারণে শনিবার ১১ সদস্যের মুফতি আব্দুল মালেকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ১৭ এপ্রিল বৈঠক করে শবে বরাতে তারিখ নির্ধারণ করে জানাবে এই কমিটি।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



