
৯ দফা দাবিতে আবারও রাজপথে পাটকল শ্রমিকরা। তাদের দাবি মজুরী কমিশন কার্যকর,বকেয়া মজুরী-বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে কর্মবিরতিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ।
সকাল ৮টা থেকে চট্টগ্রাম,খুলনাসহ বিভিন্ন এলাকার সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পাটকল শ্রমিকেরা।
একই দাবিতে গত ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল অবরোধ কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকেরা। এরপর,১০ এপ্রিল ঢাকায় বিজিএমসি নেতাদের সঙ্গে বৈঠকে কোন ভালো ফলাফল না আসায় আবাও একই কর্মসূচির ডাক দেন পাটকল শ্রমিকেরা।
এসময়, চট্টগ্রামে সকাল ৬ টা থেকে ৯৬ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন বিক্ষুব্ধ পাটকল শ্রমিকরা। তাদের দাবি আদায়ে সকাল ৮টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে আছেন তারা। অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এদিকে,ধর্মঘট পালন করছেন খুলনার পাটকল শ্রমিকরা। ৯ দফা দাবি বাস্তবায়নে ৯৬ ঘন্টার ধর্মঘট চলছে খুলনাতে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
এর ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।ফের রাষ্ট্রায়ত্ত আদায়ে পাটকের শ্রমিকরা ২৬ এপ্রিল সমাবেশের পর ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল আবারো ৬ ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



