
নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যর ঘটনায় সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারক হাকিম সরাফ উদ্দিন আহমদ এ আদেশ দেন।
এ তথ্যটি নিশ্চিত করেন, পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো.শাহ আলম।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন জানিয়েছিলেন। বিচারক পাঁচ দিনের আবেদন মঞ্জুর করেছেন। মাকসুদ আলমকে গত বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
পিবিআই নুসরাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এজাহারভুক্ত ছয় আসামি ছাড়াও ৭জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



