খেলাধুলা
৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মাশরাফি

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।
আজ মোহামেডানের বিপক্ষে বোলিংয়ে নেমে এ রেকর্ড গড়েন তিনি। গত তিন ম্যাচ ৩৯৯ উইকেট নিয়ে বোলিংয়ে নামেন মাশরাফি। কিন্তু কাঙ্খিত সেই উইকেটের দেখা পাননি।
অবশেষে সেই অরাধ্য সাধন হলো মোহামেডানের ওপেনার ইরফান শুক্কুরকে বোল্ড করে মাইলফলক স্পশ করেন মাশরাফি। ২৮৭ তম ম্যাচে এসে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে গড়লেন ৪০০ উইকেট নেওয়ার কীর্তি।
মাশরাফির উপরে থাক আব্দুর রাজ্জাক ২৭৫ ম্যাচে এখন পর্যন্ত ৪০৮টি উইকেট নিয়েছেন। মাইলফলক ছুঁয়েছিলেন ২৬৯তম ম্যাচে। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মাশরাফির পর তিনে ৩০৭ উইকেট নিয়ে আছেন সাকিব আল হাসান।
বাংলাটিভি/রাজু



