আন্তর্জাতিক
পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

পর্তুগালের মাদেইরাতে জার্মান পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৭ জন।
স্থানীয় সংবাদ সংস্থা লুসা জানিয়েছে, পর্তুগালের সময় বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে একটি মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় ও রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় বাসটি পাশের একটি বাড়ির ওপর আছড়ে পড়লে, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। শহরটির মেয়র ফিলিপে সোওসা জানান, বাসে মোট ৫৫ জন যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ১১ জন পুরুষ যাত্রী। তারা সবাই জার্মান নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শোক জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা।
বাংলাটিভি/রাজু



