অন্যান্যদুর্ঘটনাবাংলাদেশ

ময়মনসিংহে ট্রাক চাপায়  নিহত ৪

ময়মনসিংহের সদর উপজেলায় আলালপুরে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 পুলিশ জানায়,  নিহতরা হলেন- ময়মনসিংহের জেলার ফুলপুর উপজেলার হাতিবান্দা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ আলী (৫৫), আব্দুল কদ্দুস (৩৫), একই উপজেলার রাইজান গ্রামের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন (৫২)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম জানান, বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে আলালপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়।

 

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button