অন্যান্যবাংলাদেশ

রাজনীতি অর্থবহ ও সুন্দর করা সম্ভব: ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন মনে করেন, পরিবর্তন প্রক্রিয়া অনুসরণ করে, গঠনমূলক রাজনৈতিক চর্চার মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি অর্থবহ ও সুন্দর  করা সম্ভব হবে ।

শনিবার সকালে রাজধানীর আরামবাগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে  ড. কামাল এর ৮৩ তম জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে  একথা বলেন তিনি।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ছাত্র সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, স্বতস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ধরে রাখতে হবে।

 ড. কামাল  সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়কের দাবীতে তরুণদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হবো আর  দেশ আরো সামনের দিকে এগিয়ে  যাবে।

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনের  ৮৩তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নেন দলের  নেতাকর্মীরা। এরপর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. কামাল। এসময় গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button