
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কারাগার থেকে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান, আগামীতে আন্দোলন চালিয়ে যেতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে কুমিল্লার পথসভায় এ কথা জানান । তিনি আরও বলেন, সংগ্রামের মধ্য দিয়েই খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে এবং তাদের সহযোগিতা করতে কুমিল্লা গিয়েছেন মির্জা ফখরুল।
সকালে মির্জা ফখরুল ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে যাত্রা শুরু করেন। কুমিল্লা সদর দক্ষিণ এবং নাঙ্গলকোট উপজেলার ৮৬টি ক্ষতিগ্রস্ত পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়ার কথা জানান তিনি।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



