
ওয়াসার পানি ফুটাতে জ্বালানি অপচয়ের,টিআইবির অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। শনিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি
ওয়াসার ব্যবস্থাপনার পরিচালক অভিযোগ করে বলেন,টিআইবির প্রতিবেদন একপেশে এবং বিজ্ঞানসম্মত গবেষণামূলক নয়।
টিআইবির প্রতিবেদনে ওয়াসার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা অস্বীকার করে তাকসিম এ খান বলেন, ওয়াসার আর্থিক, কারিগরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে। যা দাতা সংস্থাগুলো স্বীকৃতিও দিয়েছে।
এছাড়া রাজধানীতে পানি ফুটাতে ৩৩২ কোটি টাকার গ্যাসের অপচয় প্রসঙ্গে ওয়াসার এমডি বলেন, এটি ঠিক নয়। ওয়াসার পানি শতভাগ নিরাপদ দাবি করে তিনি বলেন, এই পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নিরাপদ পানির আন্তর্জাতিক মান বজায় রাখা হয়।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



