খেলাধুলা
রাতে মাঠে নামছে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা। ন্যু ক্যাস্পে ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।
গত ১১ বছরে লা লিগার অষ্টম শিরোপা জয়ের পথে রয়েছে বার্সেলোনা। লিগ শেষ করতে বাকি ছয় ম্যাচ। তবে তিন ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে কাতালান জায়ান্টদের।
ট্রেবল জয়ের স্বপ্নটা লা লিগা দিয়ে শুরু করতে চায় ভালভার্দের দল। সেরা ছন্দে আছেন মেসি। ব্যক্তিগত আরেকটি মাইলফলকের সামনে এলএমটেন। আর ৪ গোল করলেই বার্সার হয়ে ৬০০ গোলের মালিক হবেন তিনি।
সোসিয়েদাদের বিপক্ষে বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিতে পারেন ভালভার্দে। চোটের কারণে থাকছেন না স্যামুয়েল উমতিতি ও থমাস ভারমালেন। ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৯ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।
বাংলাটিভি/রাজু



