আন্তর্জাতিক

বোমা হামলায় লন্ড ভন্ড শ্রীলঙ্কা স্তম্ভিত বিশ্ব

শ্রীলঙ্কায় একের পর এক বিস্ফোরণে নিহত ১৫৬ জনের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক। পুলিশের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। আজ রোববার দ্বীপরাষ্ট্রটির তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে হামলা হয়। এসব হামলায় বিশ^বাসী স্তম্ভিত হয়েছে। হামলার দরন দেখে মনে হচ্ছে পুরো শ্রীলঙ্কা আক্রান্ত হতে যাচ্ছে। হামলার সময় খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জাগুলোয় প্রার্থনা চলছিল। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। জানা গেছে ১০ আগে এ হামলা সম্পর্কে শ্রীলঙ্কার পুলিশ প্রধান সতর্ক করেছিল।

২১এপ্রিল রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে একের পর এক বিস্ফোরণ ঘটে। এদিন খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে ছিল। এ উপলক্ষে গির্জাগুলোতেও বিশেষ প্রার্থনা চলছিল। এই প্রার্থনার সময়ই হামলা হয়। পুলিশের বরাত দিয়ে এএফপি বলছে, এই হামলায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক মানুষ। এমনকি পর্যায়ক্রমে নিহত ও আহতদের সংখ্যা বেড়েই চলছে। শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকে দুই বাংলাদেশি নিখোঁজের খবর পাওয়া গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। চার সদস্যর একটি পরিবার শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল এদের মধ্যে দু’জন নিখোঁজ রয়েছেন। এ হামলায় বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দু:খ ও নিন্দা জানিয়েছেন। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ^ ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে শোকস্তব্ধ ও আতঙ্ক। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ক্রিকেট অধিনায়করা নিন্দা জিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়টি নিয়েও ভাবছেন ক্রিকেট প্রেমীরা।
এম হাবিল-বাংলা টিভি ঢাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button