অন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ

শ্রীলঙ্কায় কারফিউ জারি

গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এই কারফিউ জারি করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম  শ্রীলঙ্কার দ্য মিরর।

আজ পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কায়  গির্জা ও হোটেলসহ আট জায়গায়  ভয়াবহ বোমা বিস্ফোরণের পর দেশটিতে কারফিউ জরি করা হয়েছে। রোববার  স্টার সানডে’র দিনে সকাল থেকে অন্তত সাত দফা হামলায় অন্তত ২০৭ জন নিহত ও আহত হয়েছেন আরো ৪ শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই প্রেক্ষিতে প্রেসিডেন্টের সচিব উথারা আর সেনেভিরত্নে বলেছেন,প্রেসিডেন্ট দেশটির পুলিশ প্রধানকে (আইজিপি) রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে কলম্বো ও নেগোম্বোয় ইস্টার সানডের প্রার্থনার সময় সকালে  গির্জা ও হোটেলসহ বেশকয়েকটি স্থানে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর আবার হামলা হয় কলম্বোর একটি চিড়িয়াখানায়। ওই হামলায়  ২জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শ্রীলঙ্কায় নিহতদের মধ্যে অনেক বিদেশি পর্যটক রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। তবে এরমধ্যে কোন বাংলাদেশি আছেন কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার।

ইন্ডিয়া টুডে খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button