অন্যান্যবাংলাদেশ

শ্রীলঙ্কার হামলায় বাংলাদেশে বাড়তি সতর্ক

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় রাজধানী ঢাকাসহ পুরো বাংলাদেশে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

শ্রীলঙ্কায় গির্জা-হোটেলসহ আটটি স্পটে সিরিজ বোমা হামলার পর বাংলাদেশে বাড়তি সতর্কতা জারি করা হয়।

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এসপি/ডিসির মতো পুলিশের মাঠ পর্যায়ে  সব অফিসারদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকাসহ সারাদেশের ফিল্ড কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পবিত্র শবে বরাত ও ইস্টার সানডেকে সামনে রেখে কেউ যাতে কোন ধরনের নাশকতা না চালাতে পারে সেজন্য পুলিশ বাহিনী সতর্ক রয়েছে।

এসময় এআইজি সোহেল রানা বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার নির্দেশনা দেয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও বাড়তি নিরাপত্তা এবং নজরদারির আওতায় রাখা হয়েছে।

কোন ধরনের নিরাপত্তা হুমকি আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন,  নিরাপত্তা নিয়ে কোন হুমকি নেই। ইস্টার সানডে ও শবে বরাতকে ঘিরে বাংলাদেশে কোন ধরনের হামলার হুমকি কিংবা আশঙ্কা নেই। তারপরও বাড়তি সতর্কতার অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button