
নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবনের দেয়াল উড়ে গেছে। এ সময় আগুন ও দেয়াল ধসে দু’জন নিহত এবং চারজন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খন ভবনের সবাই ঘুমিয়ে ছিলেন।
বিস্ফোরণে নিহতরা হলেন- রাকিব ও শামীম। আহত চারজন হলেন- লিয়াকত, আরিফুল, হজরত আলী ও তরিকুল। তাঁরা একটি তৈরি পোশাক কারখানার কর্মী বলে জানা গেছে। ভুলতায় বাসা ভাড়া নিয়ে তাঁরা সবাই একসঙ্গে থাকতেন। এখন পর্যন্ত হতাহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে। সে সময় দেয়াল চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম। হজরত আলী ও তরিকুলও দেয়াল চাপায় আহত হন। এ ছাড়া লিয়াকত ও আরিফুল বিস্ফোরণে দগ্ধ হন।
ত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের উপজেলার সাওঘাট এলাকায় রাবেয়া আক্তার মিলির তিনতলা ভবনে স্থানীয় শিল্পকারখানার শ্রমিকদের জন্য মেস হিসাবে ভাড়া দেওয়া হয়। সোমবার ভোর ৩ টার দিকে হঠ্যাৎ বিকট শব্দ হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণে ভবনটির নিচতলার ৮ টি কক্ষের চারপাশের দেয়াল ধ্বসে পড়ে। এসময় ঘটনাস্থলে শামিম ও হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাকী ৩ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন নেক্সট এক্সোসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক তরিকুল ইসলাম, লিয়াকত আলী, হযরত আলী, আরিফ, আনোয়ার হোসেন, ফারুক মিয়া, আরিফুর রহমান। আহতদের মধ্যে লিয়াকত ও আরিফকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রাখা হয়েছে বলে জানা গেছে।
বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলি বলেন, গ্যাসের রাইজার ঠিক আছে। কিন্তু ঘটনা কিভাবে ঘটলো সেটা বুঝতে পারছিনা। মনে হচ্ছে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপার ভাইজার ইসমাইল হোসেন বলেন, আগুনের সংস্পর্শে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
বাংলাটিভি/প্রিন্স



