আন্তর্জাতিকএশিয়া
আজ শ্রীলঙ্কায় জাতীয় শোক দিবস

ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩১০ জনের প্রাণহানির ঘটনায় আজ ২৩ এপ্রিল, মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন করছে শ্রীলঙ্কা।
এর আগে সোমবার রাতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার দিবসটি পালনের ঘোষণা দেন।
এদিকে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার সকালে তিন মিনিট নীরবতা পালন করেন লঙ্কান নাগরিকরা। দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য রোববার সকালে দেশটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুটি স্থানে হামলা হয়।
বাংলাটিভি/প্রিন্স



