অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

নীলক্ষেতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্থগিত

সেশনজট  নিরসনসহ ৫ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় আবরোধ আজকের মতো স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।

তবে বুধবার  আবারও সড়ক অবরোধ করে অবস্থান নিবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, সমস্যা সমাধান না হলে, এই অবরোধ কর্মসূচী চালিয়ে যাবেন।

শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।

সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে থেকে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা, যা নীলক্ষেত ও সাইন্সল্যাব পর্যন্ত ছাড়িয়ে যায়।এরপর বেলা ২টা পর্যন্ত সড়ক আটকে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি ক্রটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা দূর করাসহ নানা সমস্যা সমাধানের দাবিতে, সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমু্ক্ত ফল প্রকাশ,একই বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন,৭ কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন,প্রতিটি বিভাগে মাসে দুই দিন করে অধিভুক্ত ৭কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেওয়া ও সেশন জট নিরসনের লক্ষ্যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button