অন্যান্যবাংলাদেশ

ওয়াসার সুপেয় পানির শরবত খাওয়ানোর কর্মসূচি

 ঢাকা ওয়াসার ‘সুপেয় পানির’শরবত খাওয়ানোর জন্য সকাল থেকেই রাজধানীর জুরাইনের কয়েকজন অধিবাসী কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আসেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ভেতরে ঢুকতে না দিলে তারা ভবনের বিপরীত পাশে অবস্থান নেন। পরে অফিসের ভেতরে প্রবেশ করতে পারলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সাক্ষাৎ পাননি বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া মিজানুর রহমান।

মিজানুর জানান, এমডি বাইরে অন্য কাজে ব্যস্ত আছেন। তাই তিনি অফিসে এসে পৌঁছেতে পারেননি।

ভেতরে ওয়াসার কারিগরি বিভাগের পরিচালকের সঙ্গে এলাকাবাসীর ঢাকা ওয়াসার এমডিকে পানির শরবত খাওয়ানোর ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়েছেন জুরাইনবাসী।

ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়-গত ২০ এপ্রিল সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের এমন মন্তব্যের প্রতিবাদে, এ কর্মসূচি নেয় ঢাকার জুরাইনবাসী।

ওয়াসা পরিচালক বলেন,‘আমরা সমস্যা চিহ্নিত করে,তার সমাধান করে,আমরা তাদের ঐখানে গিয়ে পানি দিয়ে শরবত খাব। আমি তাদেরকে এটাই বলেছি।’

জুরাইন এলাকার পানি খুবই অপরিস্কার, দুর্গন্ধযুক্ত ও ড্রেনের পানির মতো। ২০১২ সালে, জুরাইনের সাড়ে ৩ হাজার বাসিন্দা গণস্বাক্ষর নিয়ে ওয়াসার এমডি বরাবর এই অভিযোগ করা হলেও কোন কাজ হয়নি এখনও।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button