অন্যান্যদেশবাংলা

সরকারের প্রথম ১০০ দিন উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন: সিপিডি

বর্তমান সরকারের প্রথম ১০০  দিন উদ্যম , উৎসাহ ও উচ্ছ্বাসহীন ছিল এমন মূল্যায়ন করেছে বেসরকারি  গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি গবেষক ড. দেব প্রিয় ভট্টাচার্য। আর শিক্ষিত বেকারদের জন্য বাজেট প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেন মোস্তাফিজুর রহমান। বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের  পর্যালোচনা নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে  বেসরকারি  গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

এতে, সরকারের সুশাসনের জায়গায় এখনো ঘাটতি আছে বলে মন্তব্য করেন সিপিডির ফেলো ড. দেব প্রিয় ভট্টাচার্য। সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি আর আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্নীতির ব্যপারে জিরো টলারেন্সের কথা বলা হলেও আটকে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এসময় সরকারের ব্যর্থতার পাশাপাশি কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি। এদিকে, আগামী বাজেটে দেশের শিক্ষিত  বেকার জনগোষ্ঠীর জন্য হবে বলে মনে করেন আরেক ফেলো মোস্তাফিজুর রহমান।

ব্যাংক সেক্টরে উন্নতির জন্য ব্যাংকিং কমিশন করার পাশাপাশি বাণিজ্য নীতি আধুনিকায়ন করারও দাবী জানান বক্তারা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button