
বেসরকারি চ্যানেলের চাকুরিচ্যুতি ঠেকাতে গণমাধ্যমকর্মী ও সম্প্রচার আইন দ্রুত সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান।
জবাবে তথ্যমন্ত্রী বলেন,চলতি অধিবেশনেই গণমাধ্যমকর্মী ও সম্প্রচার আইন উত্থাপন সম্ভব নয় তবে আগামী অধিবেশনে এ আইন সংসদে উত্থাপন হলে সাংবাদিকদের চাকুরিচ্যুতি ঠেকানো যাবে।
তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে ডাউনলিংক করে নয়,প্রচার করতে হবে ক্লিনফিডে।
আর এতে কেবল অপারেটররা ব্যর্থ হলে আইন প্রয়োগ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ডাউনলিংক ফি এর ক্ষেত্রে সমতা আনা হবে বলেও এসয় জানান তিনি।
সম্প্রচার সাংবাদিক কেন্দ্র থেকে এশিয়ান মিডিয়া সামিটের আয়োজন করা হলে, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তথ্যমন্ত্রী ড.হাছান।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



