শ্রীলঙ্কায় বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। মঙ্গলবার আইএস পরিচালিত সংবাদমাধ্যম ‘আমাক নিউজ অ্যাজেন্সি’তে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রোববার ইস্টার সানডের সকালে ভয়াবহ ওই হামলায় হামলায় নিহত হয়েছেন তিনশ’রও বেশি মানুষ। আহত হয়েছেন পাঁচশ’রও বেশি।
এর আগে দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ‘ন্যাশনাল তাওহীদ জামাত’কে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে সরকার। তবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, তারা শ্রীলঙ্কায় হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার ধরনের কিছু আলামত পেয়েছেন।
রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের গির্জা ও হোটেলসহ আটটি স্থানে বোমা হামলা চালানো হয়। দেশটিতে এক দশকের গৃহযুদ্ধ অববসানের পর এটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী নৃশংসতা।
বাংলাটিভি/রাজু



