
ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের পাশের পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মনে করা হচ্ছে, তারা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তবে নিহতদের মরদেহে কাটার কোনো চিহ্ন নেই বলে জানা গেছে। সেক্ষেত্রে ট্রেন থেকে পড়ে গিয়েও তারা মারা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই সুব্রত দাস জানান, ধীরাশ্রম এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৩৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, একই এলাকায় মঙ্গলবার রাত ১১ টার দিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সি অপর একজন মারা যান। তার লাশও ঢামেক মর্গে পাঠানো হয়ে।
বাংলাটিভি/প্রিন্স



