অন্যান্যবাংলাদেশবিএনপি

শপথ নিলেন বিএনপির জাহিদ

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহেদুর রহমান জাহিদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর শপথ নেয়ার বিষয়ে দলীয় কোন সিদ্ধান্ত না এলেও শপথ নিয়েছেন তিনি।

বহস্পতিবার সকালে সাড়ে ১১টার দিকে জাহিদুরের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টার দিকে শেষ হয় সে আনুষ্ঠানিকতা। এ সময়, তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।

এর আগে বৃহস্পতিবার সকালে, শপথ নেয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন জাহিদুর রহমান জাহিদ। সেই সঙ্গে, জাহিদুর রহমান জাহিদের অনুরোধেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সংসদ সচিবালয় থেকে জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদুর রহমান জাহিদসহ ২৯৫ জন প্রার্থী শপথ গ্রহণ সম্পন্ন হল। তবে, এখনও শপথ নিতে বাকী রয়েছেন মির্জা ফখরুলসহ বিএনপির আরও পাঁচজন।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button