অন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে কাজ করুন: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তজার্তিক সংস্থাগুলোকে মিয়ানমারের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আর যারা রাখাইন রাজ্যকে অশান্ত করতে অস্ত্র সরবরাহ করছে, তা খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সকালে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তারা স্বীকার করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় চুক্তিটি ধীরগতিতে এগুচ্ছে।

বৈঠকের পর, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের কর্মপদ্ধতি ধীর বলে মন্তব্য করেন ফিলিপ্পো গ্রান্ডি। তবে এই সমস্যা সমাধানে আন্তজার্তিক সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেন তিনজনই।

পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়টিও জানানো হয়েছে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর ব্যাপারে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এতে বর্ষা মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগে রোহিঙ্গাদের প্রাণহানি হলে, সেই সংস্থাগুলো দায়ী থাকবে বলেও জানান তিনি।

এসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন এই সংকট থেকে সরে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে জাতিসংঘ প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button