অন্যান্যআইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

খালেদার প্যারোলে মুক্তির বিষয়ে জানি না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কিছুই জানি না।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া সরকারের করা আইনগত সহায়তা কেন্দ্রের মাধ্যমে আইনগত সহযোগিতা পাবেন কি না-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারি আইনগত সহযোগিতা পেতে যেসব বিষয় দরকার হয়,তার কোনোটাই  নেই।

এসময় নুসরাতের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন নুসরাত হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই এবং বিভিন্ন মহল থেকে বিচারে কাজ দ্রুত করতে বলেন। এ ঘটনার প্রক্রিয়া শেষ হলে দ্রুত বিচার শুরু হবে।

পুলিশ বাদী মামলাগুলোর ক্ষেত্রে আইনগত সহযোগিতা কেন্দ্র আমলে নিতে চান না, এমন অভিযোগের জবাবে আনিসুল হক বলেন, এ বিষয়ে মনিটরিং করছি।

এদিকে মন্ত্রী বলেন, আগামী ২৮ এপ্রিল রাজধানীর হোটেল কন্টিনেন্টালে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button