আন্তর্জাতিক

জাতিসংঘের প্রতিনিধিদলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

 ইউএনএইচসিআর ও আইওএম’সহ জাতীসংঘের তিন সংস্থা প্রধানের নেতৃত্বে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল।

গত বুধবার বিকালে ঢাকায় পৌঁছে জাতিসংঘের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর পর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ২০ সদস্যের এই প্রতিনিধি দল ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিকালে কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেন দলের সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী-২ এর ১১ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন তারা। এ সময় তারা বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিউএফপি’র বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া তারা ১১, ১৭ ও ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন এবং নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন।

২০ সদস্যের প্রতিনিধি দলে আছেন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর সদর দফতরের হাই-কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান অ্যাফেয়ারস) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button