দেশবাংলা

বগুড়ার শেরপুরে দু’দল চরমপন্থীদের মধ্যে গোলাগুলিতে ২জন নিহত

বগুড়ার শেরপুরে দু’দল চরমপন্থীদের মধ্যে গোলাগুলিতে লিটন ও আফসার নামে দু’জন নিহত হয়েছে। শুক্রবার-২৬ এপ্রিল রাতে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। 

শনিবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর দু’দল চরমপন্থীদের মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরসহ সেখানে গিয়ে দু’জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, এসময় সেখান থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড গুলি, দুটি চাপাতি ও তিনটি পোস্টার পাওয়া গেছে। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলা টিভি/ মাসুদ রানা

সংশ্লিষ্ট খবর

Back to top button