বাংলাদেশ

তিস্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

তিস্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি।

সকালে, রাজধানীর মিন্টো রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সার্টিফিকেট কোর্স অন ওয়াটার ডিপ্লোমেসির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সমুদ্রসম্পদ আরোহনের কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, আমেরিকান সরকার বিশেষ করে সেক্রেটারি অব স্টেট যার সাথে আলাপ হলো, উনি এই সমুদ্রের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড। আমরা রাশিয়ার সাথে আলাপ করেছি, তারাও অগ্রসর হয়েছে, সময় লাগবে। আমার মনে হয় বাংলাদেশের নদীর ডিপ্লোমেসি খুব ভালো। 

বাংলা টিভি, মাসুদ রানা 

সংশ্লিষ্ট খবর

Back to top button