অপরাধ
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষের পর পুলিশ সদস্য নিখোঁজ

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে।
শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা পুলিশ সদস্যরা নদীতে অভিযানে আছে।
ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ নদীতে খোঁজ চালিয়েও শনিবার সকাল পর্যন্ত মোশারফকে উদ্ধার করতে পারেনি।
বাংলাটিভি/প্রিন্স



