বাংলাদেশ

কমবে তাপদাহ, হতে পারে বৃষ্টি

গত কয়েক দিন ধরে চলছে তীব্র তাপদাহ। দেশের অন্যান্য স্থানের চেয়ে ঢাকার অবস্থা খুবই খারাপ। তবে আশার কথা হলো- আজ শনিবার দিনের শেষ ভাগ কিংবা রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামতে পারে। আবহাওয়া অফিস সূত্রে এমনটাই জানা গেছে। ইতোমধ্যে ঢাকার আকাশে হালকা মেঘ বিরাজ করছে। ফলে সূর্যের উত্তাপ না থাকায় তাপমাত্রাও হ্রাস পেয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, দুপুরের পর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে কিছুটা বাতাস হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বজ্রপাতসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

দু’তিন দিনের মধ্যে সিলেট, রংপুর ও রাজশাহীতে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। 

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলা টিভি/ মা,রা

সংশ্লিষ্ট খবর

Back to top button