অন্যান্যবাংলাদেশ

আজ জায়ান চৌধুরীর কুলখানি

শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর কুলখানি। রাজধানীর বনানী ক্লাব মাঠে আসরের নামাজের পর কুলখানী অনুষ্ঠিত হবে।

গেলো বুধবার জায়ানের মরদেহ শেখ সেলিমের বাসায় আনা হলে, সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজারো মানুষের অংশগ্রহণে জানাজার পর বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হয়।

এদিকে, শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় গুরুতর আহত হন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী। তাকে আজ কলম্বো থেকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।

ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন সময়ে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন মশিউল হক চৌধুরী ও জায়ান চৌধুরী। আর, ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন। বোমা হামলায় মশিউল গুরুতর আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে, জায়ানের মৃত্যু খবর পাওয়া যায়।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button