
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের পাঁচ বছর আজ। উচ্চ আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে রায় দিলেও এখনও তা কার্যকর হয়নি।
এই ঘটনার রায়ে হতাশ নিহতদের স্বজনরা। সবার মাঝে এখনও বিরাজ করে নূর হোসেনের আতঙ্ক। এছাড়া উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারগুলো নানা সময়ে সাহায্যের আশ্বাস পেলেও পায়নি কোন সহযোগিতা।
স্বজনদের অভিযোগ, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় হলেও এখন পর্যন্ত কার্যকর না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা।
মৃত্যুদণ্ড পাওয়া আসামী নূর হোসেনের আতঙ্ক এখনও তাড়া করে স্থানীয়দের। তারা মনে করেন, রায় দ্রুত কার্যকর না হওয়ায় ফের অপরাধের রাজত্ব গড়ে তুলছে সন্ত্রাসীরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, তারাও চান এ মামলার যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ হোক।
২০১৭ সালের ২২ আগস্ট উচ্চ আদালতের রায়ে নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদসহ ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



