অন্যান্যদুর্ঘটনাবাংলাদেশ

চাঁদপুরে অটোরিক্সায় বাসের ধাক্কা: নিহত ৫

চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শাহরাস্তি মডেল থানার ওসি শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।

পুলিশ জানিয়েছেন, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button