
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা অচিরেই শপথ নেবেন বলে আশাপ্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার (২৮ এপ্রিল) সকালে শেখ জামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
এসময় হানিফ আর বলেন, সংসদের সকল সদস্যই জনগণের ভোটে নির্বাচিত। এই সংসদ বৈধ হিসেবে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
বাংলা টিভি/ মা, রা



