বাংলাদেশ

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, এগুচ্ছে ভারতের দিকে

বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম দেয়া হয়েছে ফণী। বাংলাদেশ থেকে অবস্থান করছে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে।

রোববার ঝড়টি ভারতের ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। পরে দিক বদলে এগোতে পারে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে। একারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগরে থাকা মাছ ধরা নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

ঝড়ের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে, বরিশাল, পটুয়াখালী, সিলেট ও ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়াও খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বাংলা টিভি/ মা,রা

সংশ্লিষ্ট খবর

Back to top button