
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হক লাবণ্যকে চাপা দেওয়া কাভার্ডভ্যানের চালককে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। চালকের নাম আনিসুর রহমান। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে শুক্রবার রাইড শেয়ারিং সার্ভিসের মোটরবাইক চালক সুমনকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ।
গত সপ্তাহে রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিং সার্ভিসের মোটরবাইক থেকে পড়ে নিহত হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হক লাবণ্য (২১)।
তিনি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ইমদাদুল হকের মেয়ে।দুর্ঘটনার দিন রাজধানীর শ্যামলীর বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন তখন দুর্ঘটনাটি ঘটে।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



