অন্যান্যবাংলাদেশ

রমজানে নিত্যপণ্যের দাম মনিটরিং করা হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম একটুও বাড়বে না। গত বছরের তুলনায় এবার দাম কম থাকবে।

রোববার দুপুরে ডিএসসিসি মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে মেয়র এসব কথা বলেন।  সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন। এসময়  চিনি, মসুর ডাল, ছোলা, তেল ও আটা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেন মেয়র ।

তিনি বলেন, ব্যবসায়ীরা জানিয়েছে এবার পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। রমজানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য কোনোক্রমেই বাড়ানো যাবে না।

মেয়র বলেন, ডিএসসিসির আওতাধীন এলাকার কাঁচাবাজারগুলোতে দ্রব্যমূল্য যাতে লাগামহীন না হয় সে জন্য মনিটরিংয়ের আওতায় আনা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কোন অসাধু ব্যবসায়ী যেন মূল্য বৃদ্ধি করতে না পারে ,সে জন্য ডিএসসিসি ‘শূন্য সহিষ্ণুতা নীতি’ অবলম্বন করবে। সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বৈঠকে মেয়র ছাড়াও  উপস্থিত ছিলেন, সিটি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button