অন্যান্যদেশবাংলাপ্রধানমন্ত্রীবাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুরে নেয়া হবে সুবীর নন্দীকে

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া হবে, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে।

এর আগে, ১৪ এপ্রিল সন্ধ্যায় সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে তাকে সিএমএইচে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় গুণী এই শিল্পীকে।

এতে লাইফ সাপোর্টে রাখা হলে, তার অবস্থার কোন পরিবর্তন হয়নি। ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন।নিয়মিত তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।

গুণী এই শিল্পী ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারের বেশি গান। বেতার থেকে টেলিভিশন,তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button