অন্যান্যঅপরাধদুর্ঘটনাবাংলাদেশ

রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান

রাজধানীর বসিলারি মেট্রো হাউজিংয়ে একটি বাড়তে জঙ্গি আস্তানা সন্দেহ অভিযান চালাচ্ছে র‌্যাব। বাড়িটির ভিতরে গোলাগুলি চলছে।  ভোর ৫টার দিকে র‌্যাবের এ অভিযান শুরু হয়।

এসময় বাড়িটির ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কমান্ডো টিম ও বোমা ডিস্পোজাল ইউনিট যাওয়ার পর চূড়ান্ত অভিযান শুরু হবে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, এটি একটি এক তলা টিনশেডের ভবন। চারটি কক্ষ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাসাটি ঘেরাও করে র‌্যাব, পরে আশেপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

তিনি আরও বলেন, ভোররাতে বাসার ভেতরে কিছু সময় পর কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। ভেতরে একাধিক ব্যক্তি রয়েছে জানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button